ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শীতে কাবু দেশের ২১ জেলা, বইছে শৈত্যপ্রবাহ।

রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

শীতে কাবু দেশের ২১ জেলা, বইছে শৈত্যপ্রবাহ

রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম

মাঘের শীতে বাঘ পালায়’—গ্রাম বাংলার প্রচলিত এমন লোককথা এবার যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা আজ কুয়াশায় ঢাকা। রাজধানীতে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এ নগরীর। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। আবহাওয়া অধিদপ্তরের সব স্টেশনেই তাপমাত্রা কমে গেছে।সোমবার (২২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, গতকাল রোববার (২১ জানুয়ারি) দেশের দু-এক স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে গণমাধ্যমকে বলেন, আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এ নগরীর।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে আজ দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছিল, তাপমাত্রা কমবে সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়বে। গতকাল দেশের ছয় জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছিল। আজ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এবং সেই সঙ্গে টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতে কাবু দেশের ২১ জেলা, বইছে শৈত্যপ্রবাহ।

নিউজ প্রকাশের সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪