
রিপোর্টার : রফিকুল ইসলাম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারো বিতর্কের কেন্দ্রে। এবার সরাসরি শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনেক সমর্থক ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি তুলেছেন— এমন অবস্থান নেওয়া খেলোয়াড়ের জাতীয় দলে আর জায়গা থাকা উচিৎ নয়।
আসিফ মাহমুদ নামের এক ক্রিকেটপ্রেমী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দিয়ে পুরো পরিবেশ নষ্ট করেছে সাকিব। তার আর বাংলাদেশ টিমে খেলার কোনো সুযোগ থাকা উচিৎ না।”
এই ঘটনার পর বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে। ক্রীড়াঙ্গনের অনেকেই মনে করছেন, ক্রিকেটারদের উচিত খেলার মাঠে সীমাবদ্ধ থাকা এবং রাজনৈতিক অবস্থান থেকে বিরত থাকা। অন্যদিকে, সাকিবের ভক্তদের একটি অংশ অবশ্য বলছেন, তিনি ব্যক্তিগতভাবে মত প্রকাশের অধিকার রাখেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া বা প্রকাশ্যে অবস্থান নেওয়া কখনোই কাম্য নয়।
ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে খেলোয়াড়রা রাজনৈতিক ইস্যু থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। সাকিবের সাম্প্রতিক অবস্থান সেই নিরপেক্ষতার সংস্কৃতিকে ভেঙে দিয়েছে। এ কারণে তার ভাবমূর্তি ও জনপ্রিয়তা নতুন করে প্রশ্নের মুখে পড়তে পারে।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে ঘিরে এই বিতর্ক সামনের দিনগুলোতে আরও বড় আকার নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এখন দেখা বাকি, বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম