শেরপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

- নিউজ প্রকাশের সময় : ১১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন
শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম। দেশের খ্যাতনামা চিকিৎসকদের অংশগ্রহণে এ মেডিকেল ক্যাম্পটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে।
কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। তিনি বলেন, “মানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও বিস্তৃত হবে।”
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আহবায়ক, শেরপুর জেলা বিএনপিঅধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, সদস্য সচিব, শেরপুর জেলা বিএনপি অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু, ভারপ্রাপ্ত মহাসচিব, ড্যাব ডা. মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ড্যাবডা. সায়েম মনোয়ার, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), ড্যাব মেডিকেল ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন শেরপুর সদর–১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “শেরপুরের সাধারণ মানুষের মাঝে স্বাস্থসেবার এই উদ্যোগ রাজনৈতিক কার্যক্রমের বাইরে মানবিক দায়িত্বের অংশ।”অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, আর সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম। মেডিকেল ক্যাম্পে শত শত রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সাধারণ মানুষ এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে শেরপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন শেরপুরে এক মিলনমেলার আবহ তৈরি করে এবং স্থানীয় মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।















