ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

শেরপুরে দাদন ব্যবসায়ী কর্তৃক দাদন গ্রহিতার বাড়িঘরে হামলা: আহত -৯

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

শেরপুরে সুদের টাকাকে কেন্দ্র করে দাদন ব্যবসায়ীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পাওনাদারের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে আহত হয়েছে অন্তত ৯ জন।২৬ এপ্রিল রাতে শেরপুর পৌরসভার পশ্চিমশেরী মহল্লায় এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে নারীসহ তিনজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। এ বিষয়ে ভুক্তভোগী মো. ছালামত মিয়া বাদী হয়ে ১৫ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৬০/৭০ ব্যক্তিকে বিবাদী করে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,বাদী এবং বিবাদীরা একই মহল্লার বাসিন্দা। শহরের পশ্চিমশেরী মহল্লার মো. সাজু মিয়া চাপাতলী দক্ষিণপাড়া (পাগলবাড়ী) এলাকার জনৈক দাদন ব্যবসায়ী মো.ডালিম মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা দাদন গ্রহন করে এর বিপরীতে প্রায় তিনগুণ টাকা পরিশোধ করে।এরপরেও আরো ৯ হাজার টাকা দাবী করে আসছিলেন ডালিম মিয়া। এই নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় শতাধিক লোক মিলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সাজু মিয়ার ভাড়া বাড়িতে এবং পার্শ্ববর্তী তার শ্বশুর ও আত্মীয়দের তিনটি বাড়িতে হামলা চালায়। এসময় ৫ টি টিনের ঘর কুপিয়ে এবং ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করা হয়। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে নারী সহ ৯ জন আহত হয়।এ বিষয়ে দাদন ব্যবসায়ী ডালিম মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।সদর থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু নাইম জানান,”অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িঘর ভাঙচুর ও তছনছ করার ঘটনাটি খুবই অমানবিক।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, “এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে দাদন ব্যবসায়ী কর্তৃক দাদন গ্রহিতার বাড়িঘরে হামলা: আহত -৯

নিউজ প্রকাশের সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪