
শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ এর সাথে তাঁর অফিস কক্ষে ৯ সেপ্টেম্বর সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম