
রিপোর্টার: ফয়সাল হোসেন
শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নব-গঠিত কমিটির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি স্থানে ছাত্রদল নেতাকর্মীরা নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা জানাতে তার সাথে সাক্ষাৎ করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শেরপুরের সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আশার প্রতীক হয়ে উঠেছেন। তরুণ প্রজন্ম যেভাবে তার পাশে দাঁড়াচ্ছে, তাতে ধানের শীষের পক্ষে আরও গণজোয়ার সৃষ্টি হবে।
এসময় ডা. প্রিয়াঙ্কা ছাত্রদলের নব-গঠিত কমিটির সকলকে অভিনন্দন জানান এবং বলেন—
“গ্রাম–গঞ্জের পথ ধরে, হাটে–বাজারে, মাঠে–ঘাটে প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি। তাদের সুখ–দুঃখের কথা শুনছি, বাস্তব সমস্যাগুলো জানছি। জনগণের এই ভালোবাসা এবং সমর্থন আমার শক্তি। শেরপুরের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়—তাদের আশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, তরুণদের সক্রিয় ভূমিকা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ছাত্রদল শেরপুরের মানুষের অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে ছাত্রদল নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দিতে মাঠে থাকার ঘোষণা দেন।
অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নব-গঠিত কমিটির নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম