
ঝিনাইদহের শৈলকুপা থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ বিভিন্ন অপরাধে জড়িত মিল্টন বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পদমদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিল্টন বিশ্বাস ওই গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য ছিল মিল্টনের। সে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম