
জয়পুরহাটের কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পুনট বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লা প্রামাণিকের ছেলে।শাহিনুর রহমানের বোন সুমনা আক্তার জানান, তারা সাত বোন, এক ভাই। তাদের মধ্যে শাহিনুর ছোট। সে এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের আপলা পাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করে। বুধবার ভোর ৬টার দিকে তার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, কালাই-মোকামতলা রোডে পুনট বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে পাকা রাস্তার ওপরে শাহিনুর রহমানের মরদেহ এবং একটি মোটরসাইকেল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তিকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম