
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৪, ৫:০৬ এ.এম
শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরমী ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে

- [video width="848" height="480" mp4="https://deshpriyo24.com/wp-content/uploads/2024/04/received_1160689154907373.mp4"][/video]
- আগামী ২১ মে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জামিল হাসান দূর্জয়ের পক্ষে কর্মী সভা করেছে ইউনিয়ন যুবলীগ।গত ২৮ই এপ্রিল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে।ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ হায়দার মৃধার সঞ্চালনায় যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মী সভা উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব।এসময় ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব বলেন আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে এডভোকেট জামিল হাসান দূর্জয় ভাইয়ের জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করে সকল অপপ্রচারের বিরুদ্ধে মোক্ষম জবাব হবে বলে আশা ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন সরকার, শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ,হুমায়ুন কবির হিমু। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভুইয়া প্রমুখ
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম