ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উওোলন বন্ধে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান মামলা দায়ের 

শাহিনুর রহমান স্টাফ রিপোর্টার 
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া-বাবেলাকোনা গ্রামের ভারত থেকে বয়ে আসা  ঢেউফা নদীর বিভিন্ন পয়েন্টে ঐ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বালু :লুটকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় একটি মাহিন্দ্র, একটি ট্রলি ও ৭ হাজার ৮০০ ফিট বালু। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী   ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন। এসময় সিংগবরুণা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান কালু,  উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল নকরেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারি প্রকৌশলী সুব্রত দাস সহ পুলিশ, বিজিবি, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী রবিবার সকালে বলেন, এ ব্যাপারে সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিসের নাযেব বাদী হয়ে এজাহার নামীয় ৫ জন অজ্ঞাত ৮/৯ জন কে আসামী করে শনি বার রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ ভারত থেকে বয়ে আসা ঢেউপা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় মেঘাদল গ্রামের মাসুদ ও বগুলাকান্দী গ্রামের ইয়াসিন সহ সঙ্গবদ্ধ একটি চক্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উওোলন বন্ধে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান মামলা দায়ের 

নিউজ প্রকাশের সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪