শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধেউপজেলা প্রশাসনের অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস

- নিউজ প্রকাশের সময় : ১১:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী সীমান্তের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাঙ্গাজান এলাকায়ভারত থেকে বয়ে আসা সোমেশ্বরী নদীতে যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ।২ ই অক্টোবর বুধবার ভোর সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর নেতৃত্বেসীমান্ত জনপদের রাঙ্গাজান গ্রামে এ মোবাইল কোট পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত২ টি ড্রেজার মেশিন জনসম্মুখে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদজানান, পাহাড়ী নদী থেকে কাউকেই অবৈধভাবেবালু উত্তোলন করতে দেওয়া হবে না।উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।এসময় শ্রীবরদী থানার এসআই জালাল উদ্দিন ওএসআই রাসেল, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত ৫ ই অক্টোবরের পর থেকেই রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া ও রাঙ্গাজানপাহাড়ী গ্রামের সোমেশ্বরী নদী থেকে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র যত্রতত্রভাবে ডেজার মেশিন বসিয়েবালু উত্তোলন করে আসছিল।অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার কারণেনদীর দুপাড়ে বসবাসকারীরা ও ফসলী জমির মালিকরা নদী ভাঙন আতঙ্কে ছিল।
















