
শুক্রবার ২৯ নভেম্বর বিকালে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ সোহেল আজকের জনসভা সফল করতে শত শত নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগদান করেন ।
উক্ত সময় আশিক মাহমুদ সোহেল বক্তব্যে তিনি বলেন গত ১৬ বছরে আমাদের উপর যে নির্যাতন মামলা হামলা হয়েছে তাতেও করে আমরা দমে জায়নি।
বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ কে ভুলে যায়নি তার আদর্শ বুকে লালন করে রাজনীতি করছি।
আমার রক্তের শিরায় উপশিরায় বিএনপির রাজনিতি মিশে গেছে, ২০০৮ সালে আমি মামলা খেয়ে দেশ ছারতে বাধ্য হই তবু বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ কে ভুলে যায়নি তার আদর্শ বুকে লালন করে রাজনীতি করছি।
আমি রাজনিতি শিখেছি আমার প্রান প্রিয় নেতা জননেতা ইকবাল হোসেন ভাই এর থেকে,তিনি দানবির আকুতভয় ইকবাল ভাই একটা কথা বলেন জতদিন বাঁচি মানুষের কল্যাণে বাচবো মানুষের জন্য নিয়োজিত রাখবো নিজেকে, আমি সত্যিই গর্বিত এমন এক নেতার কাছ থেকে রাজনীতি শিখতে পেরে, এই নারায়ণগঞ্জ এ যদি বিএনপি’র কোন নেতা সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়ে থাকে তাহলে আমাদের সিদ্বিরগঞ্জ থানার বিএনপির সাধারন সম্পাদক সংগ্রামি নেতা ইকবাল হোসেন ভাই।
ইকবাল হোসেন বিগত সরকারের আমলে স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে পর পর দুই বার বিপুল ভোটে নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিল হিসেবে নির্বাচিত হন, আমি জতদিন বাচি আল্লাহ জেন আমাকে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করার সুযোগ করে দেন আমিন।
জন সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, এসএম আসলাম, জিএম সাদরিল, জেলা কৃষক দলের সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, মো: রওশন আলী, একেএম সামছুল হক, এড. মাসুদুজ্জামান মন্টু, যুগ্ন সম্পাদক আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সিসহ অনেকে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম