
সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক-কে ৩৮ হাজার ৮৫৭ ভোটে হারিয়ে সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৮ই মে প্রথম ধাপের নির্বাচনে সন্দ্বীপ উপজেলায় ৮৫টি কেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়।ভোটগ্রহণ শেষে সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৪১ হাজার ৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এস.এম. আনোয়ার হোসেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঈন উদ্দিন মিশন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৩১ ভোট।দোয়াত কলম প্রতীকে ফোরকান উদ্দীন আহমেদ ৪৩৪ ভোট।হেলিকপ্টার প্রতীকে শেখ মুহাম্মদ জুয়েল ৩২৭ ভোট।এবং মোটরসাইকেল প্রতীকে নাজিম উদ্দীন জামসেদ পেয়েছেন ৮৭ ভোট।উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালিমা বেগম (শান্তা) নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকে ৩৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে।হালিমা বেগম শান্তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নাহিদ তানমি (লিজা) পেয়েছেন ৫ হাজার ৮৮৮ ভোট।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম