
বরিশাল বিভাগ এরবরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর বন্দর টু উজিরপুর সড়কের সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের অংশ সন্ধ্যা নদীতে বিলীন হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ও ভেঙ্গে যাওয়ার আশংকা ভাঙ্গন রোধ করতে না পারলে বিলীন হয়ে যেতে পারে ঐতিহ্যবাহী সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ। স্থানীয়রা জানান গত কয়েক মাসের ভারী বর্ষণের ফলে শিকারপুর -উজিরপুর সড়কের শেরে বাংলা ডিগ্রী কলেজ সংলগ্ন ব্রিজের পাশে ফাটল সৃষ্টি হয়, সেখান থেকে ভাঙ্গনের সূত্রপাত দেখা যায়। সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান শরীফ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে অভিযোগ করেও কোন সাড়া মেলেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জনান, অতি শীঘ্রই ভাঙ্গন রোধে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম