সংবাদ শিরোনাম ::
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারফয়সাল হোসেন
- নিউজ প্রকাশের সময় : ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলো তার এই ভাষণ একযোগে সম্প্রচার করবে।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।















