

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পাড়াবাসী,ক্যাথলিক চার্চ ও গির্জায় আর্থিক সহায়তাসহ প্রদান করা হয়েছে বিভিন্ন উপহার সামগ্রী।গতকাল বান্দরবান সেনা জোনের আয়োজনে সেনা জোনের ডরমিটরি রুমে আয়োজিত মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন।লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের ধর্মীয় উৎসবে যেন আনন্দঘন পরিবেশ বজায় থাকে, কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে সে দিকে বিশেষ নজর রাখা হবে। দূর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ
স্বর্ণের বারের বিনিময়ে নারীর কানের দুল নেওয়ার চেষ্টা, প্রতারক আটক
ফেনীতে সদস্য সচিবের স্বাক্ষরে বিএনপির কমিটি, আহ্বায়ক বললেন— অবৈধ
তিনি আরও বলেন, বিগত সময়ের মতো আগামীতেও সেনাবাহিনী সবসময় সকল সম্প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম