
[video width="640" height="368" mp4="https://deshpriyo24.com/wp-content/uploads/2024/04/received_835379028424932.mp4"][/video]
মোঃ মহিবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে মোবাইল মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।গতকাল সোমবার বিকেলে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ০৯ টি মোবাইল ফোন নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন।এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান,এস আই শিব্বির আহমেদ,এ এস আই আতিকুর রহমান আতিক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।পুলিশ জানায়,সরিষাবাড়ী থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০৯ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।তবে কাউকে আটক করা যায়নি।মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের কাজ করছে পুলিশ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম