ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

সাংবাদিক পেটানো তিতুমীরের সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার।

মেহেদুল ইসলাম (গাজীপুর সদর উপজেলা পতিনিধি) 
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র বহিষ্কার হয়েছেন।শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে ইমরুল রুদ্রকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপের বিবরণ দেওয়া হয়নি।অভিযোগ আছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র সাব্বির আহমেদের ওপর এই হামলা করেছেন।এর আগে শুক্রবার সন্ধ্যায় কলেজে একটি ইফতার মাহফিলে অংশ নেওয়া শেষে কর্মস্থলে ফেরার পথে হামলার শিকার হন ওই সাংবাদিক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক পেটানো তিতুমীরের সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার।

নিউজ প্রকাশের সময় : ১২:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪