ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাজুর শপথ গ্রহনে ৫০ বছরের প্রতীক্ষার অবসান।

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

সাজুর শপথ গ্রহনে ৫০ বছরের প্রতীক্ষার অবসান

১৫ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল ও আশুগন্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী অধ্যক্ষ শাজাহান আলম সাজু সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। এর মাধ্যমে আশুগন্জ ও সরাইলে ৫০ বছরের নৌকার অনুপস্থিতি শেষে উদিত হলো নতুন যুগ।

বুধবার(১৫নভেম্বর) বিকাল সাড়ে ৪ টাই জাতীয় সংসদ ভবনের মাননীয় স্পীকার নব নির্বাচিত অধ্যক্ষ শাহজাহান আলম সাজু কে শপথ বাক্য পাঠ করান।

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়ে ছিলেন, নির্বাচন জয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত প্রার্থীদের শপথ যেকোন দিন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন।

অধ্যক্ষ শাজাহান আলম সাজু এমপি বলেন, আজকের এই শপথ গ্রহনের পর ৫০ বছরের পর সরাইল আশুগন্জের নতুন সূর্য উদিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাইল আশুগন্জের জনগনকে ধন্যবাদ জানিয়েছেন নতুন অধ্যায় সূচনার জন্য। আমি আশা করি আগামিতে ও এই জয়ের ধারা অব্যাহত রাখবে।

উল্লেখয, ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের মৃত্যুতে অনুষ্ঠিত ৫ নভেম্বর উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় যেখানে ৬৬ হাজার ৩১৪ ভোট পান আওয়ামী লীগের মো. শাহজাহান আলম। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট। যে দুটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে সেগুলোতে ভোটার ছিল সাত হাজার ৫৫৫ জন। ওই দুই কেন্দ্রের মোট ভোটারের চেয়ে দুই প্রার্থীর ভোটের ব্যবধান বেশি। এ কেন্দ্রগুলো হলো- ৯৫নং যাত্রাপুর নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও ১২৭নং শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।এ দুটি কেন্দ্রের ফল বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। আর সেই আলোকে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শপথ পাঠ করান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাজুর শপথ গ্রহনে ৫০ বছরের প্রতীক্ষার অবসান।

নিউজ প্রকাশের সময় : ০৭:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩