ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

সাতক্ষীরায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

নির্বাাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) বলেছেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কে কোন দলের সেটা বড় কথা নয়, জনগণ যাকে চাইবে, যাকে ভোট দিবে তিনিই বিজয়ী হয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক, যত বেশী অংশ গ্রহণ করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে। তিনি এ সময় ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা সবাই দেখে বলে মন্তব্য করেন।মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাচনে অংশ গ্রহণকারী প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে কালেক্টরেট চত্বরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এজন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মতির রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, যশোর নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন-সৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

নিউজ প্রকাশের সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪