
র্যাবের অভিযানে গত ১২ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২১.৪০ ঘটিকায় ঢাকা মিরপুর থানাধীন রোড নং-০১, এইচ ব্লক, গুদারাঘাট, মিরপুর-১, বিসমিল্লাহ জেনারেল স্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: খলিলুর রহমান@খলিল প্যাদা(৪৫), পিতা- মো. বিল্লাল প্যাদা, সাং- তাফালবাড়িয়া, থানা ও জেলা- পটুয়াখালী 'কে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, আসামী ৩৯৭ ধারা মোতাবেক ডাকাতি প্রমান হওয়ায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ডসহ ২০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করে।আসামী দীর্ঘ ২২ বছর পর র্যাবের হাতে ধৃত হয়।জানা যায়, আসামি ২০০৩ সালের ডাকাতি মামলায় অভিযুক্ত হোন এবং ২০০৮ সালে ৭ বছরের সাজায় দন্ডপ্রাপ্ত হোন।২০০৩ থেকেই তিনি পলাতক ছিলেন। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থাকতেন। সর্বশেষ দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে একটি মুদির দোকানি হিসেবে ছিলেন।র্যাব-৮,সিপিসি-১, পটুয়াখালী ডাকাত খলিলের অবস্থান ঢাকার মিরপুরে সনাক্ত করলে র্যাব-১ এর সহায়তায় মিরপুর থেকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে ডাকাত খলিলকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম