সংবাদ শিরোনাম ::
সানন্দবাড়ী তৃতীয় প্রান্তিক ফলাফল ঘোষণা।

মো:জামাত আলী দেওয়ান গঞ্জ প্রতিনিধি।
- নিউজ প্রকাশের সময় : ০৮:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে

সানন্দবাড়ী তৃতীয় প্রান্তিক ফলাফল ঘোষণা
দেওয়ানগঞ্জ উপজেলার ২নং চরআমখাওয়া ইউনিয়নের
সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৩ খ্রিঃ এর ফলাফল ঘোষণা ও উদ্দীপনামূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের মাননীয় সভাপতি জনাব, মোঃ জিয়াউল ইসলাম সরকার, চেয়ারম্যান, ২নং চর আমখাওয়া ইউঃপিঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রফিকুল ইসলাম, সম্মানিত সদস্য, ২নং চর আমখাওয়া ইউঃপি। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে হোসাইন মহোদয়। আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত অভিভাবকগণ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্রাঞ্চলের ছাত্রবন্ধু নামে পরিচিত বিশিষ্ট কবি, শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব আজিজুর রহমান শিকদার।
















