ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

সাভারে মাদক ও ধূমপান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। 

মেহেদুল ইসলাম (রিপোর্টার )
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

সাভারে মাদক ও ধূমপান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

সোমবার (১ এপ্রিল) বিকেল ৩ টার দিকে পৌরসভার গেন্ডা এলাকার বিওয়াইএফসি প্রধান কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিওয়াইএফসির উদ্যোগে আয়োজিত মাদক ও ধূমপান বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসান্স (বিওয়াইএফসি) এর জাতীয় পরিচালক ড. পিটার হালদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার পৌরসভার মেয়র মো: আব্দুল গণি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক মো: মজিবুর রহমান পাটওয়ারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: বাহাউদ্দিন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান, পিপিএম প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজকে একাজে এগিয়ে আসতে হবে। এতে পুলিশ প্রশাসনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তারা একসাথে মিলেমিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আব্দুল গণি বলেন, ধূমপান থেকে মাদকের শুরু। সব এলাকায় এমন উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রথমে সিগারেট ও পরে মাদকের কুফল সম্পর্কে সবাইকে বোঝানো হবে। সিগারেট যেকোনো মাদকের প্রবেশদ্বার, এটা সবাইকে বুঝতে হবে। তাই সাভার পৌরসভার মধ্যে স্কুল কলেজের পাশে কোন ধরনের সিগারেট বিক্রির দোকান থাকতে পারবে না বলেও ঘোষণা দেন মেয়র। তাকে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন ওসি মোহাম্মদ শাহজামান।

আলোচনা সভায় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, কলেজের শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে মাদক ও ধূমপান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। 

নিউজ প্রকাশের সময় : ০৮:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪