সাভারে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন।
- নিউজ প্রকাশের সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে সাভার উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব #মঞ্জুরুল_আলম_রাজীব।
শেখ রাসেল দিপ্তীময় ,নির্ভীক নির্মল দূর্জয়,এই শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় সাভার উপজেলা প্রশাসন ও তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর সাভার উপজেলা কার্যালয় এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শহীদ শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।

আজ (১৮ অক্টোবর) বুধবার সাভার উপজেলা স্বাধীনতা চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ,উপজেলা পরিষদের মূল ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষ বিজয়-৭১এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি সহ উপজেলা পরিষদের কর্মকর্তা প্রমুখ।