ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সারজিস আলম আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটি লিডার তৈরির কাজ করবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শুধু রাজনৈতিক লিডারশিপ নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্লাটফর্মটি একটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে। যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে। আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলেও জানান তিনি

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছেন। আর এতে এই ১৬ বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল। কিংবা আমাদের মতো কিছু নীরব দর্শক। যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, আমি মনে করি আগামীর বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি ডেভেলপ করতে চাই, তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্লাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মাধ্যমে কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই। তদবিরে বিশ্বাস করি না।

মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান হয়েছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধু একটা ট্রামেই বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত তিন থেকে চারটি ট্রামে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারজিস আলম আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে

নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪