
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। পায়রা ও বেলুন উড়িয়ে ০৮ থেকে ১২ জুন অনুষ্ঠিতব্য এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুজাফর রিপন, বিপিএএ। উদ্বোধন শেষে বর্ণাঢ্য একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে কালেক্টরট প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি সেবাসংক্রান্ত কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জনসেচতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুজাফর রিপন, বিপিএএ। অতিরিক্ত জেলা প্রশাসক জনাব জাকির হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আশরাফুল আলম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ফেরদৌস ওয়াহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-(সেবা), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভাশেষে ভূমি সংক্রান্ত সেবা প্রদানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কর্মকর্তা-কর্মচারীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুজাফর রিপন, বিপিএএ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম