ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সারে চার বছর আগে চাকরির আবেদন, চাকুরির বয়সও শেষ হয়নি নিয়োগ পরীক্ষা

রিপোর্টার মোঃ জামাত আলী
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ববোর্ডের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসহ পাঁচটি পদের প্রার্থীরা আবেদন করার সাড়ে ৪বছর পরেও তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ইতোমেধ্যে অনেকে প্রার্থীর চাকুরির বয়সসীমা (৩০বছর) পার হয়ে গেছে। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ২০১৯ সালের ২২মে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়।গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক গ্রামের বাসিন্দা মো. মহসিন কবির জানান, জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ২০১৯ সালের ২২ মে বিভিন্ন জাতীয় পত্রিকায় কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান অনুসন্ধায়ক, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, টেলিফোন অপারেটর ও টার্মিনাল অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এরমধ্যে ২০২২ সালে কম্পিউটার অপারেটর ও সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার পর উপযুক্ত প্রার্থীদের নিয়োগ ও যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু করোনা মহামারী চলাকালে ২০২২সালে অন্যান্য পদগুলোর মধ্যে টেলিফোন অপারেটর ও টার্মিনাল অপারেটর পদে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও ওই দুইপদে পরীক্ষা নেয়া হয়নি। এছাড়া পরিসংখ্যান অনুসন্ধায়ক, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার কোন তারিখ অদ্যবদি নির্ধারণ করা হয়নি। এমতাবস্থায় অনেক আবেদনকারীর সরকারি চাকুরিতে নিয়োগের বয়সসীমাও পার হয়ে গেছে।এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ড প্রশাসনের প্রথম সচিব মো. গাউছুল আজম জানান, এ ব্যাপারে অগ্রগতি নেই বা এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি । কর্তৃপক্ষ ওই সার্কুলারটিও বাতিল করেনি। এর বেশি কিছু বলতে তিনি অপরাগতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারে চার বছর আগে চাকরির আবেদন, চাকুরির বয়সও শেষ হয়নি নিয়োগ পরীক্ষা

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪