

রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারী হেলথ সেন্টারে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বিনামূল্যে এ পরীক্ষা করতে পারবে। গত বছর থেকে এই কার্যক্রম চলমান আছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ প্রজেক্টের (পিপিপি)র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনকে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেছে
মঙ্গলবার
দুপুরে নগরভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস প্রদান করা হয়
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম