
প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৩, ৯:১৬ এ.এম
সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ আত্মহত্যা করেছেন।

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এরশাদ শেখ (২০) নামের এক এক তাঁত শ্রমিক আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ মে) রাত ১১ টার দিকে উপজেলার জামতৈল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ শেখ জেলার বেলকুচি উপজেলার তামাই বুনিয়া পাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১ টার দিকে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস খুলনা যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এরশাদ শেখ নামের এই তাঁত শ্রমিক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মতিন শেখ বলেন, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এরশাদ শেখ নিহত হয়েছে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম