সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ বেলকুচিতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি::
- নিউজ প্রকাশের সময় : ০২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৫২৬ বার পড়া হয়েছে

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের বেলকুচিতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাবেক সহ সভাপতি লুৎফর রহমান মাখন প্রমূখ।














