সিরাজদিখানের রাজনগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে


ভাবমর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্কুল । ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭ ঘটিকায় মু্ন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের অন্তর্গত রাজানগর সৈয়দপুর ইউনিয় উচ্চ বিদ্যালয় স্কুল এবার নতুন রূপে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন জানায় স্কুলের শিক্ষার্থীরা। এ সময় তারা একুশের চেতনায় দেশকে নতুন রূপে গড়ার শপথ নেয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের পরিবেশন শেষে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষক শিক্ষিকা,ছাত্র/ছাত্রীরা শোক র্যালি বের করেন। এই র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে দুই তিন কিলোমিটার হাঁটার পর পুনরায় বিদ্যালয়ের এসে শেষ হয়।তার পরে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ তার পরে বিদ্যালয়ের শিক্ষক,ছাত্রর/ছাত্রীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জে আই চৌধুরী লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য এত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির উদ্দিন অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিব ,সিনিয়র শিক্ষক শ্যামল মন্ডল ,সিনিয়র শিক্ষক নির্মল ,সিনিয়র শিক্ষক মোঃ আজহার কাজী,সিনিয়র শিক্ষক মোঃ ফেরদৌসুর রহমান প্রমুখ।















