
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার কাঠালতুলির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।এই খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। শরিফুল আলম অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি এবং উপদেষ্টা শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন ও আফরোজা আলম চেয়ারম্যান শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন। বিশেষ অতিথি ছিলেন, আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ আওলাদ হোসেন মৃধা সহ-সভাপতি সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন চৌকদার, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ রফিকুল ইসলাম জৈনসার ইউনিয়ন পরিষদ মোঃ মাহাবুবুর রহমান পলাশ, সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ আনিসুর রহমান রিয়াদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ জহিরুল ইসলাম লিটু ৯ নং যুগ্ন আহবায়ক সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ পরিচালনায় ছিলেন সাইফুল আলম ভূঁইয়া অপু, জুবেরা রহমান, জোহাইনা সাইদা কামাল, পরিচালক শমসের আলম ভূঁইয়া ফাউন্ডেশন। ফাইনালে অংশগ্রহণ করেন রাজনগর ইউনিয়ন বনাম জৈনসার ইউনিয়ন। রাজনগর ইউনিয়নের রাজিবের দলকে হারিয়ে জৈনসার ইউনিয়ন জয়লাভ করেন। বিজয় দলকে প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার ৪২ ইঞ্চি টেলিভিশন তুলে দেওয়া হয় রানা চাপ দলকে,তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেয়া হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম