
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৩লিটার মদসহ সুমন(২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের বড়াম খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার ফৈনপুর গ্রামের হানিফ দেওয়ানের ছেলে। অন্যদিকে নিয়মিত মামলার ৩জন পলাতক ব্যক্তিকে
গ্রেফতার করা হয়। তারা হলেন, খারশুর গ্রামের মৃত শৈলেন্দ্র রায়ের ছেলে সুনিল রায় (৪০), মোল্লাকান্দি বালুচর গ্রামের ইলিয়াসের স্ত্রী দুলারী আক্তার (৩৮), নতুন ভাসানচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব(৩৬)।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ৩লিটার মদসহ সুমন(২৮) নামে এক আসামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম