ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিলগালা করে দেওয়া হলসুলতান’স ডাইন ও নবাবী ভোজ রেস্টুরেন্টে।

রিপোর্টার শান্ত হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

অভিযান পরিচালনার সময় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘সুলতানস ডাইন’ রেস্টুরেন্টে গেলে তা বন্ধ থাকতে দেখে রাজউকের অভিযানিক দল। পরে রেস্টুরেন্টটি সিলগালা করে তারা।এছাড়া, বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্ট পরিদর্শনে গেলে সেটিও বন্ধ পায়। তখন সেটিও সিলগালা করে দেয় রাজউক।মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সরেজমিনে বেইলি রোডের সুলতানস ডাইন রেস্টুরেন্টে গেলে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ করে রাখা হয়েছে। সেখানে একটি নোটিশে লেখা রয়েছে- ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। এরপর বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।এদিকে রাজউকের টিম বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্ট পরিদর্শনে গেলে সেটিও বন্ধ পায়। তখন সেটিও সিলগালা করে দেয় রাজউক।তবে বন্ধ থাকা দুটি রেস্টুরেন্ট সিলগালার সময় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।এর আগে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। এর মধ্যে ৪৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। সিআইডি এই দুইজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে।আগুনের ঘটনার প্রেক্ষিতে ভবন ও রেস্টুরেন্ট সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অবহেলাজনিত দুর্ঘটনায় মৃত্যুতে ভবন মালিকসহ দায়ীদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলগালা করে দেওয়া হলসুলতান’স ডাইন ও নবাবী ভোজ রেস্টুরেন্টে।

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪