ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিলেটের চৌহাট্রায় পুলিশের গুলি, শিক্ষার্থীদের ইট ঝড় : রণক্ষেত্রে ভয় আতংক

রিপোর্টার রোজিনা বেগম 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

সিলেট মহানগরের চৌহাট্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে। আজ শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা হয়। এতে রণক্ষেত্রে পরিনত হয় নগরীর চৌহাট্রাসহ আশপাশ এলাকা। ভয় আতংক ছড়িয়ে পড়ে সর্বত্র। কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর ১টা থেকে সিলেট মহানগরের চৌহাট্টায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা ২টা থেকে চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। বিভিন্ন স্কুল-কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা এতে এসে যোগ দেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক হাজার ছাত্র-জনতা চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ও নানা স্লোগান দিচ্ছেন। দুপুর সাড়ে সাড়ে ৩টার দিকে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। তবে বৃষ্টি আসলেও তারা সড়ক ছাড়েননি। বিক্ষোভকালে দেখা যায়, শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করেন তাদের অভিভাবকরা। দেখা যায়, শ্রাবণের বৃষ্টিভেজা বিকালে বিক্ষোভে ফুঁসছে সিলেট মহানগর। কোটা ইস্যুতে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিচ্ছেন। এসময় অনেক ছাত্র-ছাত্রীর হাতে লাঠি-সোটা দেখা যায়। অপরদিকে চৌহাট্টা, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। সব ধরনের অনাকাঙ্খিত বা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে তারা ছিলেন সতর্ক অবস্থানে। বিকাল ৪টা ২০ মিনিটের সময় সিলেটে ছাত্র-আন্দোলনের প্রধান সমন্বয়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল-গালিব বলেন- আরও কিছুক্ষণ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো। পরবর্তী নির্দেশনা আসলে আমরা ফিরে যাবো। তবে আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া আগামীকাল (রবিবার) থেকে আমরা অসহযোগ আন্দোলন শুরু করবো। এদিকে, প্রায় ৩ ঘণ্টা ধরে চৌহাট্টায় শিক্ষাথীরা সড়ক অবরোধ করে রাখায় বন্দরবাজার-আম্বরখানা সড়ক ও রিকাবীবাজার-নয়াসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কিছুটা ভোগান্তি পোহাচ্ছিলেন এসব সড়কে চলাচলকারীরা। পুলিশ আন্দোলনকারীদের বার বার সড়ক থেকে সরে যেতে আহ্বান জানিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের চৌহাট্রায় পুলিশের গুলি, শিক্ষার্থীদের ইট ঝড় : রণক্ষেত্রে ভয় আতংক

নিউজ প্রকাশের সময় : ০৬:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪