সিলেট জেলা যুবদল সভাপতি মোমিনুল ইসলাম মোমিনের অসুস্থ এনামুল কবিরের বাড়ি পরিদর্শন

- নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

রুবেল আহমেদ সিলেট জেলা প্রতিনিধি
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর নিজ বাড়িতে যান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
গত জাতীয় নির্বাচনের আগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হন যুবদল নেতা এনামুল কবির। এরপর সাম্প্রতিক জুলাই-আগস্টের গণ-আন্দোলনের সময় তিনি পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে একদল যুবদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তাঁর বাড়িতে গিয়ে অসুস্থ এনামুল কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
এসময় সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন,
“এনামুল কবির গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় যোদ্ধা। অবৈধ সরকারের র্যাবের হাতে নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। একজন কর্মীর এমন সীমাহীন ত্যাগ আমাদের সবার জন্য প্রেরণার উৎস। আমরা এই বীর যোদ্ধার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।”
অসুস্থ যুবদল নেতা এনামুল কবির সিলেট জেলা যুবদলের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার পাশে থেকে যারা সবসময় সাহস ও মনোবল যুগিয়েছেন, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
এসময় উপস্থিত ছিলেন—
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু,
প্রথম সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু,
সিনিয়র সদস্য আব্দুল জলিল সায়মনসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এনামুল কবিরের ওপর চালানো অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করেন।
মোঃ মোস্তাক আহমদ চৌধুরী
সহ-দপ্তর সম্পাদক, সিলেট জেলা যুবদল















