
বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ডে দুই পক্ষেরই দোষ থাকে মন্তব্য করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, ‘আমাদেরও দোষ, বর্ডারের ওই পাশের ওদেরও দোষ।’মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তারিক আহমেদ সিদ্দিক বলেন, ‘ক্রস বর্ডার কিলিং তো! এটা আসলে কোনো পরিকল্পিত কিছু না। এক্ষেত্রে দুই পক্ষেরই দোষ থাকে। আমাদেরও দোষ, বর্ডারের ওই পাশের ওদেরও দোষ।’‘এটা কিলিং না কিন্তু ইন্সিডেন্ট বলতে পারেন। এই যে এখানকার স্মাগলাররা যায়। স্মাগলাররা কতটা সাহসী...আমার মনে হয় মাঝে মাঝে এদের আর্মিতে রিক্রুয়েড করে নেই। কারণ এরা আসলেই এত রিস্ক নিয়ে যায়, আমি জানি যত ইন্ডিয়ান বিএসএফ রীতিমতো আমাদের স্মাগলারদের ভয় পায়।’তিনি বলেন, অনেক সময় তারা আক্রমণ করে বসে বিএসএফকে তখন গুলি করতে বাধ্য হয়। আমাদের তরফ থেকেও যেমন গুলি হয় মাঝে মাঝে। বর্তমানে বর্ডার হাটের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম