
"সচেতনতা, স্বীকৃতি, মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। মঙ্গলবার(২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক শিশুদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।আরও বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাফাতুল হক চৌধুরী, উন্নয়নকর্মী সুবিমল চক্রবর্তী চন্দন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার।সভার শুরুতে দিবসটি তাৎপর্য তুলে ধরে সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক।আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ ও চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম