ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

সেঞ্চুরি করে পাপনের কাছে যে আবদার সাকিবের

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

সেঞ্চুরি করে পাপনের কাছে যে আবদার সাকিবের চলমান ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। আর সেখানেই গেল শুক্রবার সুপার লিগের ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। এটাই ডিপিএল ইতিহাসে সাকিবের প্রথম শতক। এমনকি সবমিলিয়ে দীর্ঘ পাঁচ বছর পর সাবেক টাইগার অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন। তাই তো স্বস্তির এই ম্যাজিক ফিগারের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদার করেছেন সাকিব গতকাল (শুক্রবার) রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিসিবি সভাপতি সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন কি না। জবাবে সাকিব বলেন, ‘পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, ‘‘পাপন ভাই, এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন?’’ জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’একইদিন বিষয়টি নিয়ে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। সে সময়ে তিনি সাকিবের বিষয়ে বলেন, ‘সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলার কারণ জানালেন সাকিব সাকিবের ঝোড়ো সেঞ্চুরি মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচকঅন্যদিকে, বর্তমানে ডিপিএলে ব্যস্ত সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলার যৌক্তিকতা নিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই, যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে (২০১৮ সালে) যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলার কারণ জানালেন সাকিব রুবেলের শো-রুমে সাকিব (এই সিরিজটি খেলে) কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। তবে একই সঙ্গে বলব, অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড–পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ (২০২২) খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সে হিসেবে এটা আদর্শ না। তবে এটাই প্রস্তুতি নেওয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়’, আরও যোগ করেন সাকিব।ডিপিএলের সুপার লিগ টি-টোয়েন্টি ফরম্যাটের হলে লাভবান হতেন বলে মত সাকিবের, ‘সুপার লিগটা টি-টোয়েন্টি সংস্করণে হলে অনেক ভালো হতো। এটা খুবই অমানবিক, সারাটা দিন এভাবে রোদে…এখানে আরও দায়িত্ব নেওয়া যেত। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, জাতীয় দলের জন্য উপকার হতো, ভালো একটা প্রস্তুতি হতো। যেকোনো কারণেই হোক করেনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেঞ্চুরি করে পাপনের কাছে যে আবদার সাকিবের

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪