ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উদযাপনকে ঘিরে জমকালো আয়োজন

রিপোর্টার: সুবর্ণা রেশমা
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: সুবর্ণা রেশমা

সোনারগাঁ, নারায়ণগঞ্জ:ঐতিহ্যবাহী সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ইতিহাস ও গৌরবের সাক্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন চমকপ্রদ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এই মহতী আয়োজন উপলক্ষে হাজী মোঃ আশরাফ উদ্দিন নবীন-প্রবীণ শিক্ষার্থীসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “১২৫ বছরের এই মাইলফলক শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, এটি আমাদের সমাজ, আমাদের আগামী প্রজন্ম এবং শিক্ষার পথচলার গৌরবময় ইতিহাস। আগামীকালের আয়োজন সফল হোক—এই দোয়াই রইল।”
হাজী মোঃ আশরাফ উদ্দিন আরও বলেন, এই অনুষ্ঠান সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা এবং কমিটির নিবিড় তত্ত্বাবধানে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা ভবিষ্যতে ইতিহাসের পাতায় অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থান পাবে। তিনি সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সোনারগাঁর মগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় নিবিড় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
১২৫ বছর পূর্তির এই অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ—সকলের মাঝে উৎসবের আনন্দ বিরাজ করছে। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শিক্ষার্থী সম্মাননা এবং প্রীতিমিলন অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উদযাপনকে ঘিরে জমকালো আয়োজন

নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫