ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

সোলার ইরিগেশন পাম্প স্থাপনে কৃষকের খরচ ও জ্বালানি সাশ্রয় হবে : তৌফিক-ই ইলাহী

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী (বীর বিক্রম) বলেছেন, সোলার ইরিগেশন পাম্প দিয়ে সেচ দিলে কৃষকের যেমন খরচ সাশ্রয় হবে পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয় হবে এবং এর ফলে জ্বালানি সাশ্রয় হবে। এছাড়াও তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশের কৃষক ও সাধারণ মানুষের কথা চিন্তা করেন এবং সাহস নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে। শনিবার (৯ মার্চ) নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন শেষে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরপুর উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তৌফিক-ই-ইলাহি বলেন, দেশের অনেক জায়গায় পর্যায়ক্রমে ইরিগেশন পাম্প স্থাপন করা হচ্ছে। কিভাবে সারাদেশে এটি স্থাপন করা যায় আমরা সেটা নিয়ে কাজ করছি। সৌর-বিদ্যুৎ এর মাধ্যমে সোলার ইরিগেশনকে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। এর ফলে কৃষকের খরচ সাশ্রয় হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, যুগ্ম সচিব এম. রায়হান আখতার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদস্য মো. আব্দুর রউফ, বিদ্যুৎ বিভাগ (পাওয়ার সেল) পরিচালক মো. সাজিবুল হক, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুকতাদির আজিজ, টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি’র জেনারেল ম্যানেজার মো. আবু হানিফ মিয়া সহ নাগরপুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ, সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় কৃষক সমাজের প্রতিনিধি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোলার ইরিগেশন পাম্প স্থাপনে কৃষকের খরচ ও জ্বালানি সাশ্রয় হবে : তৌফিক-ই ইলাহী

নিউজ প্রকাশের সময় : ০৯:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪