ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় যুবকের আত্মহত্যা

মো:জামাত আলী বিশেষ প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামে এক যুবক।শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।হাসান আলী বান্দের পাড় গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। আজ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজবাড়িতে আনার কথা ছিল হাসানের। বেলা ১১টা পর্যন্ত শ্বশুরবাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়।এ সময় মরদেহের পাশে একটি চিঠি পেয়েছে বলে জানায় পুলিশ।পুলিশ আরও জানায়, ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মার প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না-পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় যুবকের আত্মহত্যা

নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪