স্বতন্ত্র থেকে মনোনয়ন ফরম কিনলেন লিয়াকত আলী সরকার
- নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে

স্বতন্ত্র থেকে মনোনয়ন ফরম কিনলেন লিয়াকত আলী সরকার
দ্বাদশ জাতীয় সংসদ প্রতিদ্বন্দ্বিতার জন্য মুন্সিগঞ্জ ১ আসনে নির্বাচনে (স্বতন্ত্র) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লিয়াকত আলী সরকার। সোমবার (১৯ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ নির্বাচন অফিস থেকে সরাসরি উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
লিয়াকত আলী সরকার বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসনের জন্য স্বতন্ত্র পার্থীর জন্য মনোয়ন ফরম কিনেছে।
মনোনয়ন ফরম নেওয়া একমাত্র কারন হলো এলাকার উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। রাষ্ট্রের যত সুবিধা আছেসব কিছু দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।এলাকার উন্নয়ন ও জনগণের পাশেও আরো বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়ন পএ কিনেছি।
লিয়াকত আলী সরকার বাংলাদেশ চেম্বারস অফ কমার্স ব্রুনাই এর প্রেসিডেন্ট।
সিরাজদিখান এর সুপরিচিত মুখ তার জন্ম উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকার সরকার বাড়ী।বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বেশ সুপরিচিত।চর এলাকা সহ মুন্সিগঞ্জ ১ আসলে লিয়াকত আলী সরকার বেশ আগে থেকেই উজ্জল মুখ হিসেবে পরিচিত লাভ করেছেন।
















