ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

স্বাধীন সংবাদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নূরুল হক নূরকে আমন্ত্রণ

রিপোর্টার মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃআনজার শাহ

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট নূরুল হক নূরের সাথে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আনজার শাহ। এ সময় তিনি পত্রিকাটির আসন্ন ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের বিশেষ দাওয়াতনামা নূরুল হক নূরের হাতে তুলে দেন।

দাওয়াতনামা গ্রহণকালে আন্তরিকতার সাথে সাংবাদিক মো. আনজার শাহকে নূরুল হক নূর বলেন, “স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বিশেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, ইনশাআল্লাহ।” তিনি পত্রিকার দীর্ঘ পথচলা এবং সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের প্রশংসা করেন।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৯ নভেম্বর, শনিবার, রাজধানীতে সারাদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বিশেষ দিনে “ত্রয়োদশ নির্বাচন ২০২৬” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য রূপরেখা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করবেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যতম আকর্ষণ হবে “গুণীজন সম্মাননা পদক-২০২৫” প্রদান অনুষ্ঠান। সমাজসেবা, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের এই সম্মাননা প্রদান করা হবে। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ আয়োজন থাকবে।

গত ২২ বছর ধরে নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশনে নিবেদিত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকাটি জনগণের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে আসছে। পত্রিকার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশিত। সাংবাদিকতার মান উন্নয়ন এবং সমাজ সচেতনতা সৃষ্টিতে পত্রিকাটির ভূমিকা সর্বজনস্বীকৃত।

অনুষ্ঠান সংগঠকরা জানিয়েছেন, ২৯ নভেম্বরের এই বিশেষ দিনটি হবে সাংবাদিকতা, রাজনীতি ও সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ সৃষ্টি হবে এই অনুষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাধীন সংবাদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নূরুল হক নূরকে আমন্ত্রণ

নিউজ প্রকাশের সময় : ১০:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫