স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ২৪তম ও ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত নতুনদের মুখে আত্মবিশ্বাস, চোখে স্বপ্ন—”আমি পারব, আমি গড়ব, ইন শা আল্লাহ”

- নিউজ প্রকাশের সময় : ১০:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

রিপোর্টার:মোঃআনজার শাহ
আলহামদুলিল্লাহ! উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ২৪তম এবং ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্সের সম্মানিত শিক্ষকবৃন্দ। ওরিয়েন্টেশন সেশনে তারা কোর্সের কাঠামো, নিয়মনীতি এবং আগামী তিন মাসের পাঠ্যসূচি ও করণীয় বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
শিক্ষকরা শুধু নিয়মনীতি নয়, বরং বাস্তব জীবনের প্রেক্ষাপটে কিভাবে একজন উদ্যোক্তা গড়ে ওঠে—তাও হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরেন। তাদের বক্তব্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনার এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা গেছে।
ওরিয়েন্টেশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে উঠেছিল নতুন কিছু শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল আশাবাদের বার্তা—”আমি পারব”, “আমি গড়ব”, “আমি বদলে দেব আমার আজকের অবস্থানকে”— ইন শা আল্লাহ।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় পর্ব এবং শুভকামনা জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা হওয়ার এই পথচলায় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।












