ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

হতাশ মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে গিয়ে

রোজিনা বেগম চট্টগ্রাম প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: প্রতিবছর রপ্তানিযোগ্য চামড়ার ৫০ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে। সোমবার (১৭ জুন) দুপুর গড়াতেই শুরু হয়েছে কোরবানির জবাই করা পশুর চামড়া সংগ্রহ।এবছর সরকার লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা। ছাগলের চামড়া ১৮-২০ টাকা।কিন্তু পাড়া-মহল্লা থেকে চামড়া কিনে তা বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আড়তে আশানুরুপ দাম না পেয়ে লোকসানে হতাশ তাঁরা ।কয়েকজন মৌসুমি ব্যবসায়ী জানান, পাড়া থেকে চামড়া সংগ্রহের পর আড়তদার থেকে কেনা দামেই পাচ্ছেন না তারা। আড়তদাররা গরুর চামড়াতে প্রতি বর্গফুটে ২৫ টাকার বেশি দাম দিতে চাইছেন না।আবার সব চামড়াতে এ দামও পাওয়া যাচ্ছে না। লাভ তো দূরের কথা।তবে আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝার কারণে মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছেন। প্রতিটি কাঁচা চামড়ায় ৯ থেকে ১০ কেজি করে লবণের প্রয়োজন হয়। সে হিসেবে একটি গরুর কাঁচা চামড়া কেনার পর সেটিকে বিক্রির উপযোগী করতে আরও ৪৫০ থেকে ৫০০ টাকা খরচ হয়। তাই ট্যানারির বিক্রয় মূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে তার প্রভাব পড়ছে কাঁচা চামড়া কেনার সময়।চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মুসলিম উদ্দিন জানান, এ বছর সাড়ে ৩ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী তিন দিন ধরে এই সংগ্রহ কার্যক্রম চলবে।তিনি আরও বলেন, এবছর গরমের তীব্রতা আগের বছরগুলোর চেয়ে বেশি, যেটা চামড়া সংগ্রহের জন্য অনূকূলে নয়। চামড়া রেখে দিলে খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে যাবে। তাই মৌসুমি ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করার পর যাতে দ্রুত আড়তে নিয়ে আসেন অথবা লবণ দিয়ে স্থানীয়ভাবে মজুদ করতে করতে হবে।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সম্পদ চামড়া যাতে নষ্ট না হয়। এজন্য চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা সমন্বয় সভা করেছি। আশা করি কোনো চামড়া নষ্ট হবে না এবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হতাশ মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে গিয়ে

নিউজ প্রকাশের সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪