ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

হ*ত্যা ও চাঁদাবাজীর মামলায় জীবননগরের সাবেক পৌর মেয়র রফিকুল গ্রেপ্তার।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ।
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি বলেন, ‘গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলায় জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারনামীয় আসামি। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হ*ত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজগর টগরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে ১২২ নেতা-কর্মীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়। জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগরের নির্দেশনায় সশস্ত্র দলবল আতঙ্ক ও বিশৃঙ্খলা করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল। এ সময় আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর সঙ্গে থাকা তুষার নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। তিনি তুষারকে বাঁচাতে গেলে আনোয়ারের ব্যাগে থাকা ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে আনোয়ারের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন এমপির লোকজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হ*ত্যা ও চাঁদাবাজীর মামলায় জীবননগরের সাবেক পৌর মেয়র রফিকুল গ্রেপ্তার।

নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪