
আজ সোমবার রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডঃ দিপু মনি।রাত ৮টায় পুলিশের মাধ্যমে এই তথ্য দেওয়া হয়।ডিএমপি থেকে জানানো হয়,তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। মোহাম্মদপুর থানার হত্যা মামালার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।ডঃ দিপু মনি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি ছিলেন বিগত সরকারের সমাজকল্যাণ মন্ত্রী।এর আগেও তিনি পররাষ্ট্র এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের তোপে পড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা আত্মগোপনে আছেন।অনেকের দেশ ছাড়ার গুঞ্জন উঠেছে।১৩ আগস্ট আনিসুল হক এবং সালমান এফ রহমানকে সদরঘাট থেকে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম