ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

হাইকোর্টের ম্যাজিস্ট্রেট, ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দেয়া সেই প্রতারক মুক্তা গ্রেফতার

রিপোর্টার মেহেদুল ইসলাম।
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে অর্থ নিয়ে আত্মগোপন নারী প্রতারকে আটক করেছে র‌্যাব-১০ এর সদ্যরা। তিনি কখনো হাইকোর্টের ম্যাজিস্ট্রেট, কখনো ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিতেন। আটককৃত প্রতারক নারীর নাম মুক্তা পারভিন (৩১)। তিনি নওগাঁর ধামইরহাটে উপজেলার রৌহদিপুরগ্রামের আজাহারুল ইসলামের মেয়ে। র‌্যাব-১০ একটি দল রাজবাড়ীর সদর এলাকায় অভিযান অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মুক্তা চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে একজনের কাছ থেকেই এক কোটি ২০ লাখ টাকা হাতিয়েছেন।মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে রাজশাহীর বোয়ালিয়াসহ বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের হাইকোর্টের ম্যাজিস্ট্রেট, ডিজিএফআইয়ের মেজরসহ বিভিন্ন পরিচয় দিয়ে সহজ-সরল ও নিরীহ লোকজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল।চক্রটি রাজশাহীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার শেখ আব্দুল্লাহ (৩৭) নামের একজনের কাছ থেকে সরকারি দপ্তরে চাকরি পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে এক কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগী শেখ আব্দুল্লাহ বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন আরও বলেন, পরবর্তী সময়ে শেখ আব্দুল্লাহ বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকারী চক্রের অন্যতম মূলহোতা মুক্তা পারভিনসহ সাতজনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন নজরুল ইসলাম (৫৫), তৌহিদুল ইসলাম শুভ (২৮), মোয়াজ্জেম হোসেন (৫৫), পলাশ রাঙ্গা (৩৮), শাহীন রেজা (৩৫), আলমগীর হোসেনসহ (৪০)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাইকোর্টের ম্যাজিস্ট্রেট, ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দেয়া সেই প্রতারক মুক্তা গ্রেফতার

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪