
ঝালকাঠির রাজাপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামি আমির হোসেনকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত আমির হোসেন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার ২ আগাষ্ট রাতে চট্রগ্রাম ইপিজেড থানা পুলিশ তাদেরকে সহযোগীতা করে রাজাপুর থানার দু'জন উপ পরিদর্শক সঞ্জীব কুমার এবং হেলাল'র নেতৃত্বে চট্রগাম ইপিজেট এলাকা থেকে তাকে গ্রেফ তার করা হয়।
রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার বলেন, ২০১৮ সালে আমির হোসেন ১৭০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়। এ মামলায় তার ১০ বছরের সাঁজা এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত।
পুলিশ আরো জানায়, আদালতের রায় ঘোষনার পর থেকে ৫ বছর মাদক কারবারি আমির হোসেন পালিয়ে চট্রগ্রামের ইপিজেড থানা এলাকার কবরস্থান গলিতে চটপটির দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে তাকে চট্টগ্রাম থানা পুলিশের সহায়তা নিয়ে গ্রেফতার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চ ন্দ্র রায় বলেন, তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম